রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিশ্বব্যাপী সংঘাত অব্যাহত থাকার আশঙ্কা প্রকাশ করেছেন। বৃহস্পতিবার মস্কোতে এক অনুষ্ঠানে তিনি বলেন, বিশ্বব্যবস্থায় বড় পরিবর্তনের ফলে বিভিন্ন দেশ নিজেদের স্বার্থে ঝুঁকি নিতে পারে।
পুতিন জানান, বর্তমানে বিশ্ব প্রযুক্তিগত উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে রয়েছে। প্রযুক্তির উন্নয়ন মানুষের জীবনকে সহজ করার পাশাপাশি ধ্বংসের ঝুঁকিও বাড়াচ্ছে।
তিনি সামরিক সংঘাত, পরিবেশের দ্রুত অবনতি এবং প্রযুক্তির ওপর নিয়ন্ত্রণ হারানোর মতো ঝুঁকির কথা উল্লেখ করেন। পুতিনের মতে, পশ্চিমা আধিপত্য কমলে বিশ্ব দীর্ঘমেয়াদে আরও স্থিতিশীল, গণতান্ত্রিক ও বহুমেরু ব্যবস্থার দিকে এগোবে।
এদিকে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকে বসতে প্রস্তুত পুতিন। তবে তিনি বলেন, বৈঠকের আগে আলোচনার এজেন্ডা ঠিক করা প্রয়োজন।