বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় হামিদুল শেখের যাবজ্জীবন কারাদণ্ড

জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণের মামলায় হামিদুল শেখকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ।

জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় হামিদুল শেখের যাবজ্জীবন কারাদণ্ড

জয়পুরহাটে এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় হামিদুল শেখ নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশও দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে জয়পুরহাটের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুর রহমান এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত হামিদুল শেখ পাঁচবিবি উপজেলার শন্তাদিগর গ্রামের বাসিন্দা।

আদালত ও মামলার বিবরণ অনুযায়ী, ২০২৫ সালের ২৭ মার্চ হামিদুল শেখ স্থানীয় এক স্কুলছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে। ভুক্তভোগীর পরিবার সামাজিকভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করলেও ব্যর্থ হয়। এরপর ১৯ আগস্ট পাঁচবিবি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। প্রয়োজনীয় সাক্ষ্য-প্রমাণ ও জবানবন্দি গ্রহণের পর আসামির বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় ট্রাইব্যুনালের বিচারক এই রায় প্রদান করেন।

রায় ঘোষণার পর হামিদুল শেখকে সাজা পরোয়ানা মূলে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন