মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

কিশোরগঞ্জে প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার, তদন্ত শুরু

কিশোরগঞ্জে প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার, তদন্ত শুরু করেছে পুলিশ।

কিশোরগঞ্জে প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার, তদন্ত শুরু

কিশোরগঞ্জের ভৈরবে একটি বাড়ির উঠানে গাছের সঙ্গে হাত-পা-মুখ বাঁধা অবস্থায় এক প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে কালিকাপ্রসাদ ইউনিয়নের পূর্ব নয়াহাটি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত যুবকের নাম রোকন আহমেদ জয় (২৬)। তিনি স্থানীয় মো. সাত্তার মিয়ার ছেলে এবং সিঙ্গাপুরে শ্রমিকের কাজ করতেন। প্রায় দুই বছর সিঙ্গাপুরে থাকার পর তিনি এক মাস আগে ছুটিতে দেশে ফিরেছিলেন।

স্থানীয়রা জানান, আজ সকালে বাড়ির উঠানে রোকন আহমেদ জয়কে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় দেখতে পান। পরে তারা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তিনি বলেন, এ ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে।

বিজ্ঞাপন