মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণে বাড়ির চালা উড়ে গেছে

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণে বাড়ির চালা উড়ে গেছে, তদন্ত চলছে।

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণে বাড়ির চালা উড়ে গেছে

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পদ্মা নদীর দূর্গম চরাঞ্চল নারায়ণপুর ইউনিয়নের জহুরপুর নরোশিয়া গ্রামে সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে একটি বাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই বিস্ফোরণে বাড়ির টিনের চালা উড়ে গেছে।

স্থানীয়দের দাবি, ওই বাড়িতে মজুদ করে রাখা ককটেল বিস্ফোরণ হয়েছে। তবে এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। স্থানীয়রা জানান, রাতের বেলায় হঠাৎ করে ইয়াহিয়ার বাড়িতে একের পর এক ককটেল বিস্ফোরণ হতে থাকে, যা বাড়িটিকে ক্ষতিগ্রস্ত করে।

ঘটনার পর পুলিশ ও বিজিবি ঘটনাস্থল পরিদর্শন করেছে। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। তিনি জানান, ককটেলগুলো কীভাবে সেখানে এসেছে এবং কারা এর সঙ্গে জড়িত, তা তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মুস্তাফিজুর রহমান জানান, বিস্ফোরণের পর বিজিবির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং বর্তমানে সেখানে বিজিবি সদস্য মোতায়ন রয়েছে। তিনি আরো জানান, জহুরপুর ক্যাম্প থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে নরোশিয়া গ্রামে এই ঘটনা ঘটেছে। বর্তমানে এলাকার পরিবেশ স্বাভাবিক রয়েছে।

বিজ্ঞাপন