মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

পুরনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল ও পেট্রল বোমা উদ্ধার

রাজধানীর পুরনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল ও পেট্রল বোমা উদ্ধার করেছে এসআরবি।

পুরনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল ও পেট্রল বোমা উদ্ধার

রাজধানীর শেরেবাংলা নগরের পুরনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল ও পেট্রল বোমা উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। উদ্ধারকৃত বোমাগুলোর মধ্যে ৭টি নিষ্ক্রিয় করা হয়েছে।

এই মাঠটি জুলাই স্মৃতি জাদুঘরের পেছনে অবস্থিত। বোমা উদ্ধারের পর ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয় এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পুরো এলাকা ঘিরে রাখেন। নিরাপত্তার স্বার্থে সাধারণ মানুষের চলাচলও নিয়ন্ত্রণ করা হয়।

গোপন খবরে সোমবার বিকেলে মাঠে অভিযান চালায় এসআরবি। উদ্ধার করা বিস্ফোরকগুলো সেখানে কীভাবে এলো এবং এর সঙ্গে কারা জড়িত, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

এসআরবি-২ এর স্পেশাল কোম্পানি অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার হাসান মুহাম্মদ মুহতারিম এক বিবৃতিতে জানান, বিকেলে গণভবনের পেছনে পুরাতন বাণিজ্য মেলার মাঠে ককটেল ও পেট্রল বোমা সদৃশ কিছু বস্তুর তথ্য পাওয়া যায়।

তথ্য পাওয়ার সাথে সাথে এসআরবি-২ এর একটি বিশেষ দল এবং এসআরবি বম্ব ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং বেশ কিছু বোমা সদৃশ বস্তু নিষ্ক্রিয় করে।

এর পর, রাজধানীর বুদ্ধিজীবী কবরস্থানে একই রকম কিছু ককটেল বোমা সদৃশ বস্তু সম্পর্কে তথ্য পাওয়া যায়।

বিজ্ঞাপন