রাজধানীর দক্ষিণ কেরাণীগঞ্জ থানার সামনে শনিবার রাত সাড়ে ৯টার দিকে একটি পিকআপে আগুন লাগার ঘটনা ঘটেছে। থানার সামনে মূল সড়কের ওপর জব্দ করে রাখা পিকআপ ভ্যানে এই আগুনের সূত্রপাত ঘটে।
দক্ষিণ কেরাণীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আজগর আলী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত সাড়ে ৯টার দিকে কে বা কারা জব্দ করা পিকআপে আগুন দেয়।
এ ঘটনার পর বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছেন তিনি। এর আগে, একই দিন সন্ধ্যায় মিরপুরে দুটি বাসে এবং মধ্য বাড্ডায় একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটে।