রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

সূত্রাপুরে পারিবারিক কলহে ৫ জন দগ্ধ, চিকিৎসাধীন

সূত্রাপুরে পারিবারিক কলহে ৫ জন দগ্ধ, চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

সূত্রাপুরে পারিবারিক কলহে ৫ জন দগ্ধ, চিকিৎসাধীন

রাজধানীর সূত্রাপুরের শ্যামবাজারে এক পরিবারের ৫ জন সদস্য আগুনে দগ্ধ হয়েছেন। তারা বর্তমানে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।

১৮ সেপ্টেম্বর শনিবার বিকেলে নিজ বাসায় পারিবারিক কলহের জেরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার ঘটনা ঘটে। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

আহতদের মধ্যে ইমন ৯০ শতাংশ, তানিয়া ৬০ শতাংশ, সিদ্দিক ৩৫ শতাংশ, রাজীব ১৫ শতাংশ এবং আরিফ ৮ শতাংশ দগ্ধ হয়েছেন বলে জানিয়েছেন আবাসিক চিকিৎসক।

গুরুতর অবস্থায় থাকা তিনজনকে ইনসেন্টিভ কেয়ারে রাখা হয়েছে। চিকিৎসকেরা তাদের অবস্থা পর্যবেক্ষণ করছেন।

বিজ্ঞাপন