রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

সুনামগঞ্জে ছাত্রদল নেতাকে চাঁদাবাজির অভিযোগে আটক

সুনামগঞ্জে ছাত্রদল নেতাকে চাঁদাবাজির অভিযোগে আটক করা হয়েছে।

সুনামগঞ্জে ছাত্রদল নেতাকে চাঁদাবাজির অভিযোগে আটক

সুনামগঞ্জের তাহিরপুরে পাটলাই নদীতে চাঁদাবাজির অভিযোগে তালহা আহমেদ অভি নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার বিকেলে দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সুলেমানপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আটক তালহা আহমেদ অভি সুলেমানপুর গ্রামের মৃত নুরুজ্জামানের ছেলে এবং তিনি দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি বলে জানা যায়। পুলিশ ও স্থানীয়রা জানান, তালহা দীর্ঘদিন ধরে পাটলাই নদীতে কয়লা ও চুনাপাথরবাহী বাল্কহেড নৌকা থেকে চাঁদা আদায় করে আসছিল। শনিবার দুপুরে একটি বাল্কহেড আটকে চাঁদা দাবি করার সময় স্থানীয়দের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়।

বিকেলে স্থানীয়রা তালহাকে চাঁদাবাজির সময় হাতেনাতে আটক করেন এবং পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে যায়। শ্রীপুর (দ.) ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ফয়সাল আহমদ বলেন, ‘তালহা দীর্ঘদিন ধরে চাঁদাবাজি করে আসছে এবং তার বিরুদ্ধে আরও বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।’

স্থানীয় ইউপি সদস্য এমদাদুল হক জানান, ‘তালহা নামের এক ছাত্রদল নেতাকে চাঁদাবাজির অভিযোগে আটক করা হয়েছে।’ তাহিরপুর থানার উপপরিদর্শক (এসআই) আবু হাসনাত চৌধুরী বলেন, ‘লোকজন বলছেন সে নাকি চাঁদাবাজি করে। তবে, তার বিরুদ্ধে মারামারির অভিযোগও রয়েছে।’

চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহাম্মদ বলেন, ‘তার বিরুদ্ধে মারামারি সংক্রান্ত অভিযোগ রয়েছে। সুলেমানপুর গ্রামের ডেন্ডু মিয়া একটি অভিযোগ দিয়েছেন যে, তালহা একজনের হাত ভেঙে দিয়েছে।’

বিজ্ঞাপন