বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
ব্রেকিং
পশ্চিমবঙ্গের বীরভূমে হোটেলে আগুন, নিহত ৭ পশ্চিমবঙ্গের হোটেলে অগ্নিকাণ্ডে ৭ জনের মৃত্যু ডিআর কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাব, ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী জিম্বাবুয়েতে নৌকাডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ৭২ হাওয়াইয়ের দিকে এগোচ্ছে হারিকেন ‘লালা’, জরুরি অবস্থা ঘোষণা ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত ৫১, আহত শতাধিক ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে ৫১ জনের মৃত্যু, হাজারো মানুষ বাস্তুচ্যুত ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪৭, ১৫০ ভবন ধসে পড়েছে চট্টগ্রামে গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু, ফেরদৌস স্টিলের কার্যক্রম স্থগিত ভার্জিনিয়ায় বিশ্ববিদ্যালয়ে গুলিতে পাঁচজন আহত
অপরাধ

চট্টগ্রামে সরকারি বিদ্যালয়ে চুরির ঘটনা, তদন্ত চলছে

চট্টগ্রামের পটিয়ায় সরকারি বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে, তদন্ত চলছে।

চট্টগ্রামে সরকারি বিদ্যালয়ে চুরির ঘটনা, তদন্ত চলছে

চট্টগ্রামের পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের সীতাবিধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গভীর রাতে চুরির ঘটনা ঘটেছে। শনিবার রাতে বিদ্যালয়ের অফিস কক্ষের তালা ভেঙে দুর্বৃত্তরা ভেতরে প্রবেশ করে বিভিন্ন মালামাল ও নগদ টাকা নিয়ে যায়।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লাকী রানী দাশ জানান, গত ১৬ আগস্ট বিকেল আনুমানিক ৫টার দিকে বিদ্যালয়ের কার্যক্রম শেষে শিক্ষকরা বিদ্যালয় বন্ধ করে চলে যান। পরদিন ১৭ আগস্ট সকালে বিদ্যালয়ের দপ্তরি মোবাইল ফোনে তাকে চুরির খবর জানান।

প্রধান শিক্ষক বিদ্যালয়ে গিয়ে দেখতে পান অফিস কক্ষের তালা ও দরজা খোলা এবং ভেতরের একটি আলমারি ভাঙা অবস্থায় রয়েছে। চোরেরা অফিস কক্ষ থেকে একটি প্রিন্টার, একটি রাউটার, একটি অনু, একটি পিতলের ঘণ্টা এবং নগদ প্রায় ২ হাজার টাকা নিয়ে গেছে।

এ ঘটনায় পটিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল হক জানান, চুরির ঘটনায় তদন্ত চলছে এবং অপরাধীদের শনাক্ত করার চেষ্টা চলছে।

বিজ্ঞাপন