পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, বিগত সরকারের সময় তিস্তা নদী নিয়ে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।
আজ সোমবার রাজধানীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, 'বিগত সরকারের আমলে দেশের স্বার্থবিরোধী অনেক কাজ হয়েছে। তিস্তা নিয়েও কোনো উদ্যোগ নেওয়া হয়নি।'
মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি আরও জানান, বর্তমান সরকার যত দ্রুত সম্ভব তিস্তা চুক্তি বাস্তবায়নের জন্য উদ্যোগ নেবে।