শুক্রবার, ০২ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

সৌরবিদ্যুৎ ছাড়া চার্জে ই-রিকশার জরিমানা, নিবন্ধন বাতিল

সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে ই-রিকশার নিবন্ধন ও নবায়ন হবে না, জানালেন প্রতিমন্ত্রী।

সৌরবিদ্যুৎ ছাড়া চার্জে ই-রিকশার জরিমানা, নিবন্ধন বাতিল

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, সৌরবিদ্যুৎ ছাড়া অন্য কোনো উৎস থেকে ব্যাটারিচালিত ই-রিকশা বা অটোরিকশা চার্জ দিলে জরিমানা করা হবে। সোমবার (১৭ আগস্ট) স্থানীয় সরকার বিভাগ এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন দপ্তরগুলোর সৌরবিদ্যুৎ ব্যবহার সংক্রান্ত পর্যালোচনা সভা শেষে তিনি এই তথ্য জানান।

প্রতিমন্ত্রী উল্লেখ করেন, ‘ব্যাটারিচালিত ই-রিকশাগুলো সিটি কর্পোরেশন ও পৌরসভার আওতায় নিবন্ধনের জন্য আসবে। নিবন্ধনের শর্ত হিসেবে এসব যানবাহনকে সৌরবিদ্যুৎ ব্যবহার করে চার্জ দিতে হবে।’

তিনি আরও বলেন, ‘যদি সৌরবিদ্যুতের বাহিরে অন্য কোনো বিদ্যুৎ ব্যবহার করে চার্জ করা হয়, তবে এই ব্যাটারিচালিত বা ই-রিকশাগুলোর নিবন্ধন এবং নবায়ন করা হবে না।’

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জানান, সৌরবিদ্যুতের বাহিরে চার্জ করতে গেলে জরিমানার বিধানও থাকবে। তিনি বলেন, ‘আইনে আমাদের থাকবে যে, সৌরবিদ্যুতের বাহিরে অন্য বিদ্যুৎ চার্জে রিচার্জ করতে গেলে তাদের জরিমানা হবে।’

সরকার ঢাকাকে ৮টি জোনে বিভক্ত করার পরিকল্পনা করছে, যেখানে এক জোনের ই-রিকশা অন্য জোনে চলাচল করতে পারবে না। তিনি জানান, পর্যায়ক্রমে দেশের ১৩টি সিটি করপোরেশনে এই ব্যবস্থা বাস্তবায়ন করা হবে।

এছাড়াও, চলতি অর্থবছরে পাঁচটি স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা খরচ হবে, যা চলতি অর্থবছরের বাজেটে বরাদ্দ আছে বলে জানান তিনি।

বিজ্ঞাপন