শুক্রবার, ০২ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সমাবেশে নতুন বাংলাদেশের ডাক

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সমাবেশে নতুন বাংলাদেশের গঠনের ডাক দিয়েছেন নেতারা।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সমাবেশে নতুন বাংলাদেশের ডাক

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, ‘জাহেলি আঁধার পেরিয়ে আজ আমরা দিন বদলের নতুন বাঁকে এসে পৌঁছেছি।’ তিনি এই মন্তব্যটি আজ সোমবার যশোর পৌর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এক কর্মী সমাবেশে করেন।

যশোর শহর শাখার উদ্যোগে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সাদ্দাম বলেন, ‘এ দেশের তরুণ সমাজকে মেধা, চরিত্র ও নৈতিক সততার পরাকাষ্ঠা প্রদর্শন করে এক নতুন আজাদির ডাকে সাড়া দিতে হবে।’

তিনি আরও বলেন, স্বনির্ভর, ইনসাফভিত্তিক ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গঠনে ছাত্রসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রসুল।

সমাবেশের সভাপতিত্ব করেন যশোর শহর সাংগঠনিক জেলার সভাপতি উবায়দুল্লাহ হুসাইন এবং সঞ্চালনা করেন শহর সাংগঠনিক জেলার সেক্রেটারি খালিদ ইবনে খলিল।

বিজ্ঞাপন