জুলাই বিপ্লবের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর একটি হোটেলে ‘সাংবাদিকের চোখে জুলাই’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই সভার আয়োজন করে ডেমোক্রেটিক জার্নালিস্ট অ্যালায়েন্স।
সভায় শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয়ার মা শামসি আরা জামান সাংবাদিকদের পেশাগত সুরক্ষা নিশ্চিতের দাবি জানান। তিনি বলেন, "সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা উচিত।"
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। তিনি বলেন, “বাংলাদেশের গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে, মুক্তভাবে কাজ করবে। গণতন্ত্র সংকুচিত হয়ে আসছে।”
নাহিদ ইসলাম আরও বলেন, “গণতান্ত্রিকভাবে প্রটেস্ট করলে সরকার এটিকে হঠকারিতা বলছে। সরকারকে গণতন্ত্রের সঙ্কোচন ঠেকাতে হবে।”
সভায় সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার প্রেসসচিব মারুফ কামাল খান, অন্তর্বর্তী সরকারের প্রেসসচিব শফিকুল আলম এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলামসহ অন্যান্য সাংবাদিকরা বক্তব্য দেন।
এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম এবং মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সভায় উপস্থিত ছিলেন।