বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ আল সৌদ।
আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌদি আরবে নিযুক্ত রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফের এইচ. বিন আবিয়াহ প্রধানমন্ত্রীর কাছে এই আমন্ত্রণপত্র পৌঁছে দেন।
বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন জানান, বৈঠকে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তারেক রহমানের এটি প্রথম রাষ্ট্রীয় সফরের আমন্ত্রণ। এর আগে তিনি মালয়েশিয়া ও চীন সফর করেছেন। বর্তমানে তাঁর ভারত সফর নিয়ে আলোচনা চলছে, তবে তা এখনও চূড়ান্ত হয়নি।