শনিবার, ০৩ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি যুবরাজের সফরের আমন্ত্রণ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণ জানানো হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি যুবরাজের সফরের আমন্ত্রণ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান।

বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফের এইচ. বিন আবিয়াহ প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন এবং যুবরাজের পক্ষ থেকে আমন্ত্রণপত্রটি হস্তান্তর করেন।

আমন্ত্রণপত্রে উল্লেখ করা হয়, বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও সুদৃঢ় ও সম্প্রসারিত করার লক্ষ্যেই এই সফরের আহ্বান জানানো হয়েছে।

এই রাষ্ট্রীয় সফরে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। কূটনৈতিক চ্যানেলে উভয় পক্ষের আলোচনার মাধ্যমে সফরের নির্দিষ্ট সময়সূচি নির্ধারণ করা হবে।

চিঠিতে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ বাংলাদেশের সকল জনগণের সার্বিক সুখ, সমৃদ্ধি, শান্তি ও উত্তরোত্তর অগ্রগতি কামনা করেছেন সৌদি যুবরাজ।

বিজ্ঞাপন