বিদ্যুৎ ও গ্যাসের সাথে জড়িত মাফিয়া চক্রদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি জানান, বিদ্যুৎ ও জ্বালানি খাতের সংকট মোকাবেলায় সরকার ব্যর্থ হলে জনগণই মাঠে নেমে আসবে।
সোমবার (১৭ জুন) রাজধানীর বিজয়নগরে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে সরকারের ছয় মাসের প্রতিশ্রুতির বাস্তবায়ন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। মঞ্জু বলেন, সবার আগে বাংলাদেশকে গুরুত্ব না দিয়ে সরকার দলীয় স্বার্থকে প্রাধান্য দিচ্ছে।
মঞ্জু ছাত্রদলের ক্যাম্পাস রাজনীতি নিয়েও প্রশ্ন তুলেন। এ সময় এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, সরকার দলীয় লোক নিয়োগ, প্রশাসনিক সংস্কার না করা এবং দুর্নীতির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ না নেওয়ার কারণে ৩১ দফার অনেক প্রতিশ্রুতিই লঙ্ঘন করেছে।
তিনি আরও জানান, বিগত সময়ে হারিয়ে যাওয়া রাজনৈতিক সহনশীলতা অনেকটাই ফিরেছে এবং আগামী পাঁচ বছরেও এ ধরনের সহনশীলতা বজায় থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।