সরকার ২৭৭ জন কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি দিয়েছে। তারা সকলেই বিসিএস ৩০ ও ৩১ ব্যাচের জ্যেষ্ঠ সহকারী সচিব ও সমমর্যাদার কর্মকর্তা।
জনপ্রশাসন মন্ত্রণালয় সোমবার (১৭ আগস্ট) তাদের পদোন্নতি দিয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে।
পদোন্নতির পর ২৬২ জনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
এছাড়া, পদোন্নতি পাওয়া বিভিন্ন মিশনের ১৫ কর্মকর্তাকে আগের দায়িত্বে রাখা হয়েছে।