রবিবার, ০৫ জুলাই, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য চুক্তি নতুন উচ্চতা আনবে: ব্রেন্ট টি ক্রিস্টেনসেন

যুক্তরাষ্ট্র-বাংলাদেশের বাণিজ্য চুক্তি নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে বলে মন্তব্য করেন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।

যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য চুক্তি নতুন উচ্চতা আনবে: ব্রেন্ট টি ক্রিস্টেনসেন

যুক্তরাষ্ট্র-বাংলাদেশের বাণিজ্য চুক্তি দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। তিনি শনিবার (৪ জুলাই) দুপুরে রাজধানীর একটি হোটেলে যুক্তরাষ্ট্রের ২০৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে অ্যামেরিকান চেম্বার অব কমার্স (অ্যামচ্যাম)-এর আয়োজনে এই কথা বলেন।

রাষ্ট্রদূত বলেন, চুক্তির লক্ষ্য একটি আধুনিক, ভারসাম্যপূর্ণ ও পারস্পরিক লাভজনক বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলা, যেখানে উভয় দেশের অর্থনীতি সমানভাবে উপকৃত হবে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি প্রকৃত অংশীদারিত্ব গড়ে তোলা, যা উভয় দেশের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে।

এ সময় প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহ্দী আমিন জানান, বাংলাদেশ সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও গভীর করতে চায়। তিনি বলেন, নতুন সরকার বেসরকারি খাতনির্ভর প্রবৃদ্ধিকে অগ্রাধিকার দিয়ে বিদেশি বিনিয়োগ আকর্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণে কাজ করছে।

বিজ্ঞাপন