মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
ব্রেকিং
পশ্চিমবঙ্গের বীরভূমে হোটেলে আগুন, নিহত ৭ পশ্চিমবঙ্গের হোটেলে অগ্নিকাণ্ডে ৭ জনের মৃত্যু ডিআর কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাব, ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী জিম্বাবুয়েতে নৌকাডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ৭২ হাওয়াইয়ের দিকে এগোচ্ছে হারিকেন ‘লালা’, জরুরি অবস্থা ঘোষণা ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত ৫১, আহত শতাধিক ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে ৫১ জনের মৃত্যু, হাজারো মানুষ বাস্তুচ্যুত ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪৭, ১৫০ ভবন ধসে পড়েছে চট্টগ্রামে গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু, ফেরদৌস স্টিলের কার্যক্রম স্থগিত ভার্জিনিয়ায় বিশ্ববিদ্যালয়ে গুলিতে পাঁচজন আহত
অর্থনীতি

বাংলাদেশ ট্রিলিয়ন ডলার অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশ ট্রিলিয়ন ডলার অর্থনীতির দিকে এগোচ্ছে।

বাংলাদেশ ট্রিলিয়ন ডলার অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে: অর্থমন্ত্রী

দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি পাচ্ছে এবং এর ফলে বাংলাদেশ এক ট্রিলিয়ন ডলার অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণার পর শনিবার (৪ জুলাই) চট্টগ্রামে ফিরে এসে তিনি এ কথা বলেন। চট্টগ্রামকে অর্থনীতির লজিস্টিক হাব হিসেবে গড়ে তোলার সম্ভাবনা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, "চট্টগ্রামে সম্ভাবনার খাত অনেক বেশি। এই নগরী হবে অর্থনীতির লজিস্টিক হাব।" বাজেটে চট্টগ্রামের অর্থনৈতিক লজিস্টিক হাব হওয়ার সম্ভাবনা প্রতিফলিত হয়েছে।

তিনি আরও জানান, চট্টগ্রামের আনোয়ারায় ৬শ' একর জমিতে একটি ফ্রি ট্রেড জোন স্থাপনের পরিকল্পনা রয়েছে।

গত এপ্রিলে, সংসদে এক সরকারি দলের সদস্যের প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য হলো— ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করা।

এ লক্ষ্য অর্জনে বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, অর্থনৈতিক গণতন্ত্রায়ণ, ক্রিয়েটিভ অর্থনীতি ও স্পোর্টস অর্থনীতিকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান অর্থমন্ত্রী।

বিজ্ঞাপন