বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
ব্রেকিং
ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ৬৮, উদ্ধার অভিযান চলছে পশ্চিমবঙ্গের বীরভূমে হোটেলে আগুন, নিহত ৭ পশ্চিমবঙ্গের হোটেলে অগ্নিকাণ্ডে ৭ জনের মৃত্যু ডিআর কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাব, ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী জিম্বাবুয়েতে নৌকাডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ৭২ হাওয়াইয়ের দিকে এগোচ্ছে হারিকেন ‘লালা’, জরুরি অবস্থা ঘোষণা ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত ৫১, আহত শতাধিক ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে ৫১ জনের মৃত্যু, হাজারো মানুষ বাস্তুচ্যুত ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪৭, ১৫০ ভবন ধসে পড়েছে চট্টগ্রামে গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু, ফেরদৌস স্টিলের কার্যক্রম স্থগিত
অর্থনীতি

রাজধানীতে মুরগির দাম বাড়ছে, সবজির দাম স্থিতিশীল

রাজধানীর বাজারে মুরগির দাম বেড়েছে, সবজির দাম স্থিতিশীল রয়েছে।

রাজধানীতে মুরগির দাম বাড়ছে, সবজির দাম স্থিতিশীল

রাজধানীর বাজারগুলোতে সাপ্তাহিক ছুটির দিনে মুরগি, চাল ও কাঁচা মরিচের দাম বেড়েছে। তবে সবজির দাম কিছুটা স্থিতিশীল রয়েছে।

আজ শুক্রবার সকালে কারওয়ানবাজারসহ বিভিন্ন বাজারে দেখা যায়, খুচরা বাজারে কাঁচা মরিচের দাম কেজিতে ৫০ টাকা বেড়ে ১৪০ টাকায় পৌঁছেছে। এছাড়া সোনালি মুরগির দাম ২০ থেকে ৩০ টাকা বেড়ে ৩৪০ টাকায় বিক্রি হচ্ছে।

দেশি মুরগির দাম ৬২০ টাকায় বিক্রি হচ্ছে, তবে ব্রয়লার মুরগির দাম আগের মতোই ১৯০ টাকায় রয়েছে।

সরবরাহ সংকটের কারণে সব ধরনের চালের দাম কেজিতে ৫-৭ টাকা বেড়েছে। উৎপাদন ও আমদানি সমস্যার জন্য নাজির শাইল চাল ২ থেকে ৩ টাকা বেড়ে ৯০ টাকায় এবং পোলাওয়ের চালের দাম কেজিতে ৫০ টাকা বেড়ে ১৮০ টাকায় পৌঁছেছে।

এছাড়া ভোজ্যতেলের দামও বেড়ে গেছে। বেশিরভাগ সবজি ৭০-১০০ টাকায় বিক্রি হচ্ছে। পেঁপে, পটল, করলা, লাউ, শশা, চাল কুমড়া, ঢেঁড়স, চিচিঙ্গার দাম ৪০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে, আরডিম ১১০ থেকে ১২০ টাকায় প্রতি ডজন বিক্রি হচ্ছে।

বিজ্ঞাপন