রাজধানীর কাঁচাবাজারে আগাম শীতকালীন সবজি আসার সাথে সাথে দাম বেড়ে গেছে। ক্রেতাদের এখন গুণতে হচ্ছে বাড়তি টাকা।
বর্তমানে লেবুর দাম এক হালি ৮০ টাকারও বেশি এবং শসার কেজি ৯০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া, বেগুনের দাম ১০০ থেকে ১৫০ টাকার মধ্যে রয়েছে, যা আকারভেদে পরিবর্তিত হচ্ছে।
শীতকালীন সবজি হিসেবে শিমের কেজি ১৪০ টাকায় বিক্রি হচ্ছে, এবং বাঁধাকপি, ফুলকপি ও মুলা ৬০ টাকায় মিলছে। টমেটোর দাম প্রতি কেজি ১৬০ টাকায় উঠেছে। বরবটি, চিচিঙ্গা ও ধুন্দলের দাম ৬০ টাকা প্রতি কেজি।
ডিমের দাম গত সপ্তাহের তুলনায় ডজনে ১৫ টাকা কমে ১৪০ থেকে ১৪৫ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। তবে ব্রয়লার মুরগির দাম কেজিতে ১০ টাকা বেড়ে ১৯০ টাকায় বিক্রি হচ্ছে।
সোনালি মুরগির দাম প্রতি কেজি ৩৩০ টাকায় রয়েছে। মোটা চালের দাম ৫০ থেকে ৫৫ টাকা, এবং ভালো মানের মিনিকেটের দাম ৭৫ টাকা।