রবিবার, ০৫ জুলাই, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

তেহরানে খামেনির প্রতি শ্রদ্ধা নিবেদন, লাখ লাখ মানুষের সমাগম

তেহরানে আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শ্রদ্ধা নিবেদনে লাখ লাখ মানুষের সমাগম।

তেহরানে খামেনির প্রতি শ্রদ্ধা নিবেদন, লাখ লাখ মানুষের সমাগম

ইরানে নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শ্রদ্ধা নিবেদন চলছে। তেহরানের গ্র্যান্ড মোসাল্লা ও আশপাশের সড়কগুলো লোকে লোকারণ্য হয়ে উঠেছে।

শুক্রবার, শ্রদ্ধা জানাতে লাখ লাখ মানুষ রাজধানীতে সমবেত হন। আলি খামেনির কফিন প্রার্থনা চত্বরে রাখা হয়। শনিবার সকাল ৬টায় গ্র্যান্ড মোসাল্লার দরজা খুলে দেওয়া হয়।

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি শ্রদ্ধা জানানোর সময় আবেগে অঝোরে কাঁদতে দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ভিডিও ছড়িয়ে পড়ে।

৪ ও ৫ জুলাই তেহরানে সর্বসাধারণের অংশগ্রহণে আলি খামেনির জানাজা অনুষ্ঠিত হবে। শ্রদ্ধা জানানোর সুবিধার্থে গ্র্যান্ড মোসাল্লায় রাখা হয়েছে মার্কিন হামলায় নিহত তাঁর পরিবারের অন্য সদস্যদের কফিনও।

৬ ও ৭ জুলাই তেহরানের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবে শোকমিছিল। পরে মরদেহ কোম শহরের নেওয়া হবে, যেখানে আলি খামেনি জীবনের প্রথম ভাগে পড়াশোনা করেছিলেন।

৮ জুলাই তাঁর মরদেহ ইরাকের নাজাফ আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়া হবে। সেখানে নাজাফ ও কারবালার জনসাধারণের অংশগ্রহণে শোকযাত্রা অনুষ্ঠিত হবে।

৯ জুলাই খামেনির মরদেহ ইরানে ফিরিয়ে আনা হবে এবং মাশহাদ শহরে ইমাম রেজার মাজারে তাঁকে দাফন করা হবে। আলি খামেনি ১৯৩৯ সালে মাশহাদ শহরে জন্মগ্রহণ করেন।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় তিনি নিহত হন। তাঁর দাফন মার্চে হওয়ার কথা ছিল, কিন্তু যুদ্ধের কারণে তা পিছিয়ে দেওয়া হয়।

বিজ্ঞাপন