সোমবার, ১৫ জুন, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

আয়াতুল্লাহ আলি খামেনির দাফন জুলাই মাসে সম্পন্ন হবে

আয়াতুল্লাহ আলি খামেনির দাফন জুলাই মাসে অনুষ্ঠিত হবে।

আয়াতুল্লাহ আলি খামেনির দাফন জুলাই মাসে সম্পন্ন হবে

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফন আগামী জুলাই মাসে সম্পন্ন হবে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।

১৩ জুন শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, আগামী ১৩ ও ১৪ জুলাই তেহরানে তার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হবে।

এরপর ১৫ জুলাই তেহরানে আনুষ্ঠানিক জানাজা অনুষ্ঠিত হবে। ১৬ জুলাই ধর্মীয় নগরী কোমেওতে পৃথক একটি জানাজার আয়োজন করা হবে।

প্রতিবেদনে আরও জানানো হয়েছে, ১৮ জুলাই মাশহাদে আরেকটি জানাজার অনুষ্ঠান শেষে আয়াতুল্লাহ খামেনিকে পবিত্র ইমাম রেজার মাজারে দাফন করা হবে।

বিজ্ঞাপন