মক্কা চুক্তি সৌদি আরবকে নিরাপত্তা দেবে না বলে সতর্ক করেছে ইরান। তেহরানের আইনপ্রণেতা ইব্রাহিম রেজাই বলেন, নিরাপত্তা চাইলে সৌদি আরবকে তাদের নীতি পরিবর্তন করতে হবে।
তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে সৌদি আরবের একপাক্ষিক সম্পর্কের বিষয়টি তুলে ধরেন এবং বলেন, ‘কাগুজে সমঝোতা কখনোই কোনো নিরাপত্তা এনে দেয় না।’
আঞ্চলিক উত্তেজনার মধ্যে শুক্রবার মক্কায় প্রতিরক্ষা চুক্তি করে সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তান। চুক্তি অনুযায়ী, তিন দেশের যেকোনো একটির ওপর যদি অন্য কোনো দেশ হামলা চালায়, তাহলে এই হামলাকে সবার ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে।
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা শুরুর পর থেকে তেহরানের সঙ্গে রিয়াদের উত্তেজনায় নতুন মাত্রা যোগ হয়েছে। হামলা-পাল্টা হামলা চলছে দুই দেশের মধ্যে।