বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আশুলিয়ায় ভয়াবহ বিস্ফোরণ: সিলিন্ডার ছড়িয়ে আতঙ্কে স্থানীয়রা টাইফুন দুজুয়ানের তাণ্ডবে বিপর্যস্ত জাপানের পূর্ব উপকূল টাইফুন দুজুয়ান: জাপানে মৃত্যু ও বন্যার সৃস্টি, ভ্রমণ অচল গাজায় ইসরায়েলি হামলায় শিশু সহ তিনজন নিহত ইসরায়েলি বাহিনীর অভিযানে ৫৩ ফিলিস্তিনি যুবক আটক আশুলিয়ায় বিস্ফোরণে ৭ প্রাণহানির পর প্রীতি গ্রুপের কারখানা বন্ধ আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণে নিহত ৭, আহত ১৬ রাজধানীর ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুল ইসলামের স্ত্রীর মরদেহ উদ্ধার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ইশায়াত অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন কুমিল্লায় নিখোঁজ অপ্রতিমের রক্তাক্ত মরদেহ উদ্ধার
আন্তর্জাতিক

রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা বিল পাস, ভারত ও চীনে শুল্কের শঙ্কা

যুক্তরাষ্ট্রের সিনেটে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা বিল পাস, ভারত ও চীনে শুল্কের শঙ্কা তৈরি হয়েছে।

রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা বিল পাস, ভারত ও চীনে শুল্কের শঙ্কা

যুক্তরাষ্ট্রের সিনেট রাশিয়ার ওপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপের লক্ষ্যে একটি বিল পাস করেছে। শুক্রবার (৭ আগস্ট) ৮৬-১১ ভোটে পাস হওয়া এই বিলটির নাম 'লিন্ডসে ও. গ্রাহাম স্যাংশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট অব ২০২৬'।

বিলটি ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের কারণে মস্কোর ওপর অর্থনৈতিক চাপ বাড়ানোর উদ্দেশ্যে আনা হয়েছে। একইসাথে, এতে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জোরদারের বিধানও রাখা হয়েছে। বিলটি এখন হাউস অব রিপ্রেজেন্টেটিভসে উঠবে।

যদি বিলটি আইনে পরিণত হয়, তাহলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার জ্বালানি তেলের ওপর নির্ভরশীল দেশগুলোর ওপর সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ক্ষমতা পাবেন। সম্ভাব্য শুল্কের আওতায় পড়তে পারে ভারত, জাপান এবং ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশ।

তবে, বিলটির শুল্কসংক্রান্ত ক্ষমতা নিয়ে হাউস অব রিপ্রেজেন্টেটিভসে বিরোধিতা রয়েছে। কিছু আইনপ্রণেতা এবং মার্কিন শিল্পখাতের সদস্যরা উদ্বেগ প্রকাশ করেছেন যে, নতুন শুল্ক আমদানিকারক এবং ভোক্তাদের খরচ বাড়াতে পারে। সিনেটে বিলটির বিপক্ষে ভোট দেন একজন রিপাবলিকান, কেন্টাকির সিনেটর র‌্যান্ড পল। তিনি শুল্ককে মার্কিন ভোক্তাদের ওপর কর হিসেবে অভিহিত করেন।

রিপাবলিকানরা কংগ্রেসের উভয় কক্ষেই অল্প ব্যবধানে সংখ্যাগরিষ্ঠ। ফলে সিনেটে বড় ব্যবধানে পাস হলেও হাউসে বিলটির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা রয়েছে। আগামী ৩১ আগস্ট গ্রীষ্মকালীন ছুটি শেষে হাউস অব রিপ্রেজেন্টেটিভস অধিবেশনে ফিরলে বিলটি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

বিলটির পক্ষে সিনেটে জোরালো দ্বিদলীয় সমর্থন রয়েছে, যা হাউসে এটি পাসের ক্ষেত্রে গতি তৈরি করবে বলে মনে করছেন সমর্থকরা।

বিজ্ঞাপন