বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আশুলিয়ায় ভয়াবহ বিস্ফোরণ: সিলিন্ডার ছড়িয়ে আতঙ্কে স্থানীয়রা টাইফুন দুজুয়ানের তাণ্ডবে বিপর্যস্ত জাপানের পূর্ব উপকূল টাইফুন দুজুয়ান: জাপানে মৃত্যু ও বন্যার সৃস্টি, ভ্রমণ অচল গাজায় ইসরায়েলি হামলায় শিশু সহ তিনজন নিহত ইসরায়েলি বাহিনীর অভিযানে ৫৩ ফিলিস্তিনি যুবক আটক আশুলিয়ায় বিস্ফোরণে ৭ প্রাণহানির পর প্রীতি গ্রুপের কারখানা বন্ধ আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণে নিহত ৭, আহত ১৬ রাজধানীর ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুল ইসলামের স্ত্রীর মরদেহ উদ্ধার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ইশায়াত অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন কুমিল্লায় নিখোঁজ অপ্রতিমের রক্তাক্ত মরদেহ উদ্ধার
আন্তর্জাতিক

রাশিয়ার তেল কেনার জন্য ভারত ও চীনের ওপর ১০০% শুল্ক আরোপের প্রস্তাব

রাশিয়া থেকে তেল কেনার অভিযোগে ভারত ও চীনের ওপর ১০০% শুল্ক আরোপের প্রস্তাব পাস হয়েছে।

রাশিয়ার তেল কেনার জন্য ভারত ও চীনের ওপর ১০০% শুল্ক আরোপের প্রস্তাব

যুক্তরাষ্ট্রের সিনেটে শুক্রবার পাস হওয়া একটি বিল অনুযায়ী, রাশিয়া থেকে জ্বালানি তেল কেনার অভিযোগে ভারত ও চীনসহ অন্তত ৫টি দেশের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের পথ সুগম হচ্ছে।

বিলটির পক্ষে সিনেটের ১০০ সদস্যের মধ্যে ৮৬ জন ভোট দেন, বিপক্ষে পড়েছে ১১টি ভোট। তিনজন ভোট দেওয়া থেকে বিরত ছিলেন।

এই বিলে রাশিয়ার তেল ও জ্বালানি পণ্যের বৃহৎ ক্রেতাদের ওপর শুল্ক আরোপের পাশাপাশি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, রাশিয়ার ধনকুবের এবং অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোর ওপর নতুন নিষেধাজ্ঞা জারির প্রস্তাব রাখা হয়েছে।

এছাড়া, ইরানের ওপর নিষেধাজ্ঞা ২০৩১ সাল পর্যন্ত বহাল রাখার প্রস্তাবও অন্তর্ভুক্ত করা হয়েছে। সিনেটে পাসের পর বিলটি এখন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে পাঠানো হবে।

যদি প্রতিনিধি পরিষদে বিলটি পাস হয়, তবে এটি মার্কিন প্রেসিডেন্টের দপ্তর ওভাল অফিসে যাবে এবং ট্রাম্পের সইয়ের পর আইনে পরিণত হবে।

বিজ্ঞাপন