সোমবার, ১০ আগস্ট, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের ৪০০ মিলিয়ন ডলার বিনিয়োগ অস্ট্রেলিয়ার বিরল খনিজ প্রকল্পে

যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়ার বিরল খনিজ প্রকল্পে ৪০০ মিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে।

যুক্তরাষ্ট্রের ৪০০ মিলিয়ন ডলার বিনিয়োগ অস্ট্রেলিয়ার বিরল খনিজ প্রকল্পে

যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়ার একটি বিরল খনিজ প্রকল্পে ৪০০ মিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে। এই প্রকল্পের মাধ্যমে চীনের ওপর নির্ভরতা কমিয়ে স্ক্যান্ডিয়ামের সরবরাহ নিশ্চিত করা হবে।

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই অর্থ অস্ট্রেলিয়ার সানরাইজ এনার্জি মেটালস কোম্পানিকে দেওয়া হবে, যা বিশ্বের প্রথম প্রাথমিক স্ক্যান্ডিয়াম খনি নির্মাণের জন্য ব্যবহৃত হবে।

শুক্রবার (৮ আগস্ট) ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে খনি খাতের নির্বাহীদের বৈঠকের পর এই ঘোষণা আসে। নিউ সাউথ ওয়েলসের ফিফিল্ড এলাকায় প্রস্তাবিত খনি প্রকল্পটি পশ্চিমা দেশগুলোর জন্য একটি নির্ভরযোগ্য স্ক্যান্ডিয়াম সরবরাহ ব্যবস্থা গড়ার লক্ষ্যে কাজ করবে।

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, এই উদ্যোগের উদ্দেশ্য খনি থেকে শুরু করে চূড়ান্ত পণ্য উৎপাদন পর্যন্ত পুরো সরবরাহ ব্যবস্থায় সমন্বয় করা। সানরাইজ এনার্জি মেটালসের ‘সিয়ারস্টন স্ক্যান্ডিয়াম প্রজেক্ট’ পশ্চিমা বিশ্বে স্ক্যান্ডিয়ামের সরবরাহের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হতে পারে।

স্ক্যান্ডিয়াম একটি বিরল ধাতু, যা প্রতিরক্ষা প্রযুক্তি, উড়োজাহাজ এবং ডেটা সেন্টারের মতো গুরুত্বপূর্ণ খাতে ব্যবহৃত হয়। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে স্ক্যান্ডিয়ামের উল্লেখযোগ্য মজুত রয়েছে, তবে বর্তমানে চীনের আধিপত্য রয়েছে এর সরবরাহ ও প্রক্রিয়াজাতকরণে।

চীনের বিরুদ্ধে বিধিনিষেধ আরোপের পর যুক্তরাষ্ট্র বিকল্প সরবরাহকারীর সন্ধানে রয়েছে। গত অক্টোবরে ট্রাম্প ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ গুরুত্বপূর্ণ খনিজ নিয়ে একটি চুক্তিতে সই করেন, যেখানে দুই দেশই বিভিন্ন প্রকল্পে ১০ মিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দেয়।

এছাড়া, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকার একাধিক গুরুত্বপূর্ণ খনিজ ও ব্যাটারি প্রকল্পে ৩০০ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা ঘোষণা করেছে।

বিজ্ঞাপন