রবিবার, ০৯ আগস্ট, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

মাউন্ট এটনা অগ্ন্যুৎপাত, সিসিলির ক্যাটানিয়া বিমানবন্দরে ফ্লাইট স্থগিত

মাউন্ট এটনার অগ্ন্যুৎপাতের কারণে ক্যাটানিয়া বিমানবন্দরে ফ্লাইট স্থগিত হয়েছে।

মাউন্ট এটনা অগ্ন্যুৎপাত, সিসিলির ক্যাটানিয়া বিমানবন্দরে ফ্লাইট স্থগিত

সিসিলির পূর্বাঞ্চলের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র ক্যাটানিয়া আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রতি মাউন্ট এটনার অগ্ন্যুৎপাতের কারণে ফ্লাইট সেবা স্থগিত করেছে।

মাউন্ট এটনা, বিশ্বের অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি, নতুন করে ধোঁয়া ও ছাই ছড়াতে শুরু করেছে। ক্যাটানিয়া বিমানবন্দর শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, "এটনার অগ্ন্যুত্পাতের কার্যকলাপ এবং এর ফলে বায়ুমণ্ডলে আগ্নেয়গিরির ছাই ছড়িয়ে পড়ার কারণে ঐ এলাকার আকাশসীমা বন্ধ করা হয়েছে।"

বিমানবন্দরটি জানায়, "ক্যাটানিয়া বিমানবন্দরে সকল আগত ফ্লাইট ১২:০০ স্থানীয় সময় (১০:০০ GMT) পর্যন্ত স্থগিত থাকবে। তবে বর্তমানে বিমানবন্দরে থাকা বিমানগুলোর উড্ডয়ন স্বাভাবিকভাবে চলছে।"

জাতীয় ভূতত্ত্ব ও অগ্ন্যুৎপাত গবেষণা ইনস্টিটিউটের ওয়েবসাইটে একটি ওয়েবক্যামের মাধ্যমে দেখা গেছে, আগ্নেয়গিরির শিখর থেকে ধোঁয়ার একটি স্তম্ভ উড়ে যাচ্ছে।

৩,৩২৪ মিটার (প্রায় ১১,০০০ ফুট) উচ্চতায়, এটনা ইউরোপের সর্বোচ্চ সক্রিয় আগ্নেয়গিরি এবং গত আধা মিলিয়ন বছরে এটি প্রায়শই অগ্ন্যুৎপাত ঘটিয়েছে। গত জুলাই থেকে কঠোর নিষেধাজ্ঞা এবং ছাই সংক্রান্ত পরামর্শ কার্যকর রয়েছে, যা পর্যটকদের জন্য সমস্যার সৃষ্টি করেছে।

জানুয়ারিতে, ক্যাটানিয়ার কর্তৃপক্ষ আগ্নেয়গিরির লাভা প্রবাহ দেখতে যাওয়ার জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করায় গাইডরা প্রতিবাদ কর্মসূচি পালন করেন। তারা নতুন নিষেধাজ্ঞাগুলোকে অত্যধিক বলে অভিহিত করে এবং দাবি করেন যে লাভা প্রবাহগুলি পূর্বের মতো নিরাপদে দেখা সম্ভব।

ইতালির জাতীয় ভূতত্ত্ব ও অগ্ন্যুৎপাত গবেষণা ইনস্টিটিউট জানিয়েছে যে, মাউন্ট এটনার অগ্ন্যুৎপাত চলছে, তবে লাভার সম্মুখভাগগুলি ঠান্ডা হচ্ছে এবং আর অগ্রসর হচ্ছে না।

বিজ্ঞাপন