বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
ব্রেকিং
পশ্চিমবঙ্গের বীরভূমে হোটেলে আগুন, নিহত ৭ পশ্চিমবঙ্গের হোটেলে অগ্নিকাণ্ডে ৭ জনের মৃত্যু ডিআর কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাব, ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী জিম্বাবুয়েতে নৌকাডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ৭২ হাওয়াইয়ের দিকে এগোচ্ছে হারিকেন ‘লালা’, জরুরি অবস্থা ঘোষণা ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত ৫১, আহত শতাধিক ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে ৫১ জনের মৃত্যু, হাজারো মানুষ বাস্তুচ্যুত ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪৭, ১৫০ ভবন ধসে পড়েছে চট্টগ্রামে গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু, ফেরদৌস স্টিলের কার্যক্রম স্থগিত ভার্জিনিয়ায় বিশ্ববিদ্যালয়ে গুলিতে পাঁচজন আহত
আন্তর্জাতিক

খামেনির শেষ বিদায় উপলক্ষে তেহরান বন্ধ ঘোষণা

খামেনির শেষ বিদায়ের অনুষ্ঠানে তেহরান প্রদেশ মঙ্গলবার পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।

খামেনির শেষ বিদায় উপলক্ষে তেহরান বন্ধ ঘোষণা

ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা নির্বিঘ্নে সম্পন্ন করতে মঙ্গলবার পর্যন্ত পুরো তেহরান প্রদেশ বন্ধ ঘোষণা করা হয়েছে।

তেহরানের গভর্নর মোহাম্মদ সাদেগ মোতামেদিয়ান জানিয়েছেন, শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত সরকারি কার্যক্রম বন্ধ থাকবে। এই সিদ্ধান্তের উদ্দেশ্য হলো, খামেনির শেষ বিদায়ের কর্মসূচিতে বিপুল সংখ্যক মানুষের সমাগম এবং শোকযাত্রা সুষ্ঠুভাবে পরিচালনা করা।

সরকারের মুখপাত্র ফাতেমা মোহাজেরানি জানান, রাজধানী তেহরান থেকে ‘শহীদ নেতা’র শোকযাত্রায় অংশগ্রহণকারী মানুষের ফিরে যাওয়া সহজ করতে মঙ্গলবার সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

খামেনির শেষ বিদায় উপলক্ষে রাজধানী তেহরানসহ দেশের বিভিন্ন এলাকায় রাষ্ট্রীয় শোকানুষ্ঠান চলছে। এতে অংশ নিতে দেশটির বিভিন্ন প্রান্ত থেকে লাখো মানুষ রাজধানীতে জড়ো হয়েছেন।

শোকানুষ্ঠানে বিভিন্ন দেশের প্রতিনিধি, ধর্মীয় নেতা এবং সরকারি কর্মকর্তারাও অংশ নিচ্ছেন। বিপুল জনসমাগমের কারণে রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। একই সঙ্গে যান চলাচল, সরকারি সেবা এবং প্রশাসনিক কার্যক্রমেও বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে, যাতে শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা নির্বিঘ্নে সম্পন্ন করা যায়।

বিজ্ঞাপন