মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মাঝে কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ইরান।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় বলেন, 'গভীর দুঃখ ও শোকের সঙ্গে আমরা হিজ হাইনেস আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে শোক প্রকাশ করছি।'
তিনি কাতারের রাজপরিবার ও জনগণের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, 'মহান আল্লাহ যেন মরহুমের প্রতি রহমত বর্ষণ করেন এবং শোকসন্তপ্ত সবাইকে ধৈর্য ও সান্ত্বনা দান করেন।'
এমন সময়ে ইরানের এই শোকবার্তা এসেছে, যখন মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। সাম্প্রতিক সময়ে উপসাগরীয় কয়েকটি দেশকে লক্ষ্য করে ইরানের হামলার ঘটনায় পুরো অঞ্চলে নিরাপত্তা উদ্বেগ বেড়েছে।
কাতারের সাবেক আমিরের মৃত্যুতে ইরানের আনুষ্ঠানিক শোকবার্তা কূটনৈতিক দিক থেকেও তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।