রবিবার, ০৫ জুলাই, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ভেনেজুয়েলায় ভূমিকম্প: ম্যাকডোনাল্ডস এখন অস্থায়ী হাসপাতাল

ভেনেজুয়েলায় ভূমিকম্পের পর ম্যাকডোনাল্ডস একটি অস্থায়ী হাসপাতাল হিসেবে কাজ করছে।

ভেনেজুয়েলায় ভূমিকম্প: ম্যাকডোনাল্ডস এখন অস্থায়ী হাসপাতাল

ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পের পর মানবিক সহায়তার একটি নতুন উদাহরণ দেখা দিয়েছে। ফাস্টফুড চেইন শপ ম্যাকডোনাল্ডস এখন একটি অস্থায়ী হাসপাতাল হিসেবে কাজ করছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, লা গুয়াইরার কারাবালেদায় অবস্থিত এই রেস্তোরাঁটি ভূমিকম্পের পর দ্রুত চিকিৎসা কেন্দ্রে রূপ নেয়। ডাক্তার, নার্স, প্যারামেডিক এবং স্বেচ্ছাসেবীরা এখানে চিকিৎসা সেবা প্রদান করছেন।

এক চিকিৎসক জানান, “এখানে আমরা সিজারিয়ান অপারেশন, হাড় ভাঙা, উচ্চ রক্তচাপ ও অপুষ্টির রোগীসহ নানা ধরনের রোগীর চিকিৎসা করছি। এখানে নিজেদের ইচ্ছাতেই এসেছি, মানুষকে সাহায্য করার ইচ্ছা থেকে।”

রেস্তোরাঁর ভেতর একটি জায়গা করা হয়েছে যেখানে রোগীদের অবস্থা দেখে তাদের অগ্রাধিকার ঠিক করা হয়। প্রয়োজনীয় ওষুধ সরবরাহের জন্য একটি ফার্মেসি স্থাপন করা হয়েছে।

এছাড়া, আহত পোষা প্রাণীদের চিকিৎসার জন্যও ব্যবস্থা নেওয়া হয়েছে। পশুচিকিৎসকরা কুকুর, বিড়ালসহ বিভিন্ন প্রাণীর যত্ন নিচ্ছেন।

ম্যাকডোনাল্ডস কর্তৃপক্ষ বিদ্যুৎ, জায়গা এবং অন্যান্য সহায়তা দিয়ে স্বেচ্ছাসেবকদের পাশে রয়েছে। এই অস্থায়ী হাসপাতাল বিপদের সময় একে অপরের পাশে দাঁড়িয়ে জীবন বাঁচানোর একটি উদাহরণ হিসেবে কাজ করছে।

বিজ্ঞাপন