বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
ব্রেকিং
মুম্বাইতে ভূমিধসে নিহত ৬, উদ্ধারকাজ চলছে সিলেটে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীর মরদেহ উদ্ধার, হত্যার সন্দেহ বরিশাল জেলা জজ আদালতে বোমা বিস্ফোরণ, পুলিশ তদন্তে বাব এল-মান্দেব প্রণালিতে হুতিদের হামলায় ৬ জন নিহত কলম্বিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা ২৫০ ছাড়ালো, উদ্ধার অভিযান অব্যাহত ডেমোক্র্যাটিক রিপাবলিক কঙ্গোতে ইবোলা আক্রান্তের সংখ্যা ৪,৩৮১, মৃত্যু ২,০০০ ছাড়িয়েছে কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে ১৩২ জনের মৃত্যু, ২৭০০ জন নিখোঁজ কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে ১৩২ জনের প্রাণহানি কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত ১৩২, পেরেইরায় ৬৬ জনের মৃত্যু কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, শতাব্দীর সর্বাধিক শক্তিশালী
আন্তর্জাতিক

ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে নেইমারের মানবিক সহায়তা

ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার জন্য নেইমার ৩ কোটি টাকা অনুদান দিয়েছেন।

ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে নেইমারের মানবিক সহায়তা

ভেনেজুয়েলায় সম্প্রতি ঘটে যাওয়া ভয়াবহ ভূমিকম্পে দেড় হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এই দুর্যোগের সময় দেশটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে ব্রাজিলের ফুটবল তারকা নেইমার জুনিয়র মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন।

নেইমার জরুরি উদ্ধার তৎপরতা ও মানবিক সহায়তার জন্য আড়াই লাখ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটি টাকা) অনুদান দিয়েছেন। ভেনেজুয়েলার সংবাদমাধ্যম এল সুমারিও এ তথ্য নিশ্চিত করেছে।

এই অর্থ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি খাদ্য, বিশুদ্ধ পানি, চিকিৎসা ও অস্থায়ী আশ্রয় সরবরাহের কাজে ব্যবহৃত হবে।

দুর্গতদের প্রতি সমবেদনা জানিয়ে নেইমার বলেন, “ভেনেজুয়েলার মানুষের জন্য আমার হৃদয় কাঁদছে।” তিনি আশা প্রকাশ করেন, এই সাহায্য ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে কিছুটা শক্তি ও স্বস্তি দেবে।

এদিকে, ৩৪ বছর বয়সী নেইমার বর্তমানে বিশ্বকাপ খেলছেন। চোটের কারণে ব্রাজিলের প্রথম দুটি ম্যাচ মিস করলেও স্কটল্যান্ডের বিপক্ষে ৩-০ গোলে জয়ের ম্যাচে বিকল্প খেলোয়াড় হিসেবে মাঠে নামেন এই ফুটবল তারকা।

বিজ্ঞাপন