রবিবার, ০৫ জুলাই, ২০২৬
ব্রেকিং
বিনোদন

সেন্সর বোর্ডের নির্দেশে বদল ‘ধামাল ৪’-এ, ৭ শব্দ পরিবর্তন

সেন্সর বোর্ডের নির্দেশে ‘ধামাল ৪’-এ বদল, ৭টি শব্দ ও অঙ্গভঙ্গি পরিবর্তন করা হয়েছে।

সেন্সর বোর্ডের নির্দেশে বদল ‘ধামাল ৪’-এ, ৭ শব্দ পরিবর্তন

ভারতের কেন্দ্রীয় চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড (সিবিএফসি) থেকে ইউ/এ ১৩+ সনদ পেয়েছে ‘ধামাল ৪’। মুক্তির আগে সিনেমাটিতে কয়েকটি পরিবর্তন আনতে হয়েছে।

গণমাধ্যমের খবর অনুযায়ী, সিবিএফসি সিনেমায় থাকা দুটি ‘অশোভন’ হাতের অঙ্গভঙ্গি সংশোধন করে নতুনভাবে উপস্থাপন করার নির্দেশ দেয়। এছাড়া সিনেমার সাতটি ‘অশোভন’ শব্দও পরিবর্তন করতে বলা হয়।

তবে, সেন্সর বোর্ড এসব পরিবর্তন ছাড়া সিনেমার কোনো দৃশ্য কেটে ফেলার নির্দেশ দেয়নি। প্রয়োজনীয় সংশোধন শেষে গত ২ জুলাই ‘ধামাল ৪’-এর সেন্সর সনদ হাতে পান নির্মাতারা।

সনদ অনুযায়ী সিনেমাটির দৈর্ঘ্য ১৪৩ মিনিট, অর্থাৎ ২ ঘণ্টা ২৩ মিনিট। ইন্দ্র কুমার পরিচালিত ‘ধামাল ৪’-এ ফিরছেন জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিটির পরিচিত মুখ অজয় দেবগন, রিতেশ দেশমুখ, আরশাদ ওয়ারসি, সঞ্জয় মিশ্র এবং জাভেদ জাফরি।

এছাড়া অভিনয় করেছেন এষা গুপ্তা, সানজিদা শেখ, অঞ্জলি আনন্দ, উপেন্দ্র লিমায়ে, বিজয় পাটকর ও রবি কিশান। গুলশান কুমার ও টি-সিরিজের উপস্থাপনায় দেবগন ফিল্মসের সহযোগিতায় নির্মিত হয়েছে ‘ধামাল ৪’।

সবকিছু ঠিক থাকলে আগামী ১০ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ধামাল ৪’।”

বিজ্ঞাপন