রবিবার, ০৫ জুলাই, ২০২৬
ব্রেকিং
বিনোদন

অবৈধ নির্মাণের অভিযোগে চন্দ্রচূড় সিংয়ের বাড়িতে বুলডোজার অভিযান

অবৈধ নির্মাণের অভিযোগে চন্দ্রচূড় সিংয়ের বাড়িতে বুলডোজার অভিযান চালানো হয়েছে।

অবৈধ নির্মাণের অভিযোগে চন্দ্রচূড় সিংয়ের বাড়িতে বুলডোজার অভিযান

ভারতের হরিয়ানা রাজ্যের প্রশাসন অবৈধ নির্মাণের অভিযোগে বলিউড অভিনেতা চন্দ্রচূড় সিংয়ের বাড়ির একটি অংশে বুলডোজার অভিযান চালিয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, গুরগাঁওয়ের ডিএলএফ আবাসিক এলাকায় বসবাসকারী এই অভিনেতার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল যে, তিনি অনুমতি ছাড়া বাড়ির বাইরের অংশে নির্মাণকাজ করেছেন এবং সরকারি জায়গার একটি অংশ দখল করে রেখেছেন।

অভিযোগের ভিত্তিতে হরিয়ানা সরকারের নগর পরিকল্পনা বিভাগের কর্মকর্তারা অভিযান চালিয়ে বাড়ির বাইরের অবৈধ অংশ ভেঙে দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, অভিযানের সময় বাড়ির বাইরে দাঁড়িয়ে ছিলেন চন্দ্রচূড় সিং।

এ সময় পুলিশও ঘটনাস্থলে উপস্থিত ছিল। বাড়ির বাইরের অংশ ভেঙে ফেলার পরও চন্দ্রচূড় সিংকে হাসিমুখে দেখা যায়। তিনি বলেন, ‘ভালো হয়েছে, অন্তত বাড়ির ভেতরের কোনো ক্ষতি হয়নি।’

চন্দ্রচূড় সিং ১৯৯৬ সালে ‘তেরে মেরে সপনে’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক করেন। এরপর ‘মাচিস’, ‘দাগ: দ্য ফায়ার’, ‘ক্যায়া কহেনা’ এবং ‘জোশ’-এর মতো সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন।

তবে ক্যারিয়ারের সাফল্যের মধ্যেই ২০০০ সালে গোয়ায় জেট স্কি দুর্ঘটনায় গুরুতর আহত হন। কাঁধ ও ডান হাতে মারাত্মক আঘাত পাওয়ায় দীর্ঘ সময় অভিনয় থেকে দূরে থাকতে হয়। পরে তিনি ওয়েব সিরিজ ‘আর্যা’ এবং ২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘বয়ান’ সিনেমার মাধ্যমে আবারও দর্শকের সামনে আসেন।

বিজ্ঞাপন