সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জিম্বাবুয়েতে নৌকাডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ৭২ হাওয়াইয়ের দিকে এগোচ্ছে হারিকেন ‘লালা’, জরুরি অবস্থা ঘোষণা ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত ৫১, আহত শতাধিক ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে ৫১ জনের মৃত্যু, হাজারো মানুষ বাস্তুচ্যুত ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪৭, ১৫০ ভবন ধসে পড়েছে চট্টগ্রামে গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু, ফেরদৌস স্টিলের কার্যক্রম স্থগিত ভার্জিনিয়ায় বিশ্ববিদ্যালয়ে গুলিতে পাঁচজন আহত ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত ৩৮ জন দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় সাতজন নিহত, হামলা বাড়ছে ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা ২০
জাতীয়

গুলশান লেকে ‘চলো খাল বাঁচাই’ স্লোগানে পরিচ্ছন্নতা অভিযান

গুলশান লেকে ‘চলো খাল বাঁচাই’ স্লোগানে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।

গুলশান লেকে ‘চলো খাল বাঁচাই’ স্লোগানে পরিচ্ছন্নতা অভিযান

রাজধানীর গুলশান লেক পরিচ্ছন্ন রাখতে অভিযানে নেমেছে ঢাকা উত্তর সিটি করপোরেশনসহ ৫ স্বেচ্ছাসেবী সংগঠনের প্রায় ৫ শতাধিক কর্মী। শুক্রবার সকাল ৯টায় ‘চলো খাল বাঁচাই’ স্লোগানে এ উদ্যোগ শুরু হয়।

এ কর্মসূচির আওতায় ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি), গুলশানের বাসিন্দাদের সংগঠন গুলশান সোসাইটি, কমার্শিয়াল ব্যাংক অব সিলন পিএলসি বাংলাদেশ এবং বেসরকারি সংগঠন ফুটস্টেপস বাংলাদেশ যৌথভাবে অংশগ্রহণ করছে।

৩ দিনের এ পরিচ্ছন্নতা অভিযানে লেকের দুই পাশে জমে থাকা আবর্জনা অপসারণের পাশাপাশি লেকের ভাসমান বর্জ্যও পরিষ্কার করা হচ্ছে। কর্মীরা জানান, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতের পাশাপাশি জলাশয়ের সৌন্দর্য ও পরিবেশগত ভারসাম্য রক্ষায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এছাড়া, নগরবাসীকে লেকে বা এর আশপাশে ময়লা-আবর্জনা না ফেলার আহ্বান জানানো হচ্ছে। আয়োজকেরা বলেন, গুলশান লেকের পরিচ্ছন্নতা কার্যক্রমকে দীর্ঘমেয়াদি উদ্যোগে রূপ দিতে ভবিষ্যতে আরও কর্মপরিকল্পনা নেওয়া হবে।

স্থানীয়রা জানান, নিয়মিত এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হলে গুলশান লেকের পরিবেশ ও সৌন্দর্য দীর্ঘমেয়াদে সংরক্ষণ করা সম্ভব হবে।

বিজ্ঞাপন