সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জিম্বাবুয়েতে নৌকাডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ৭২ হাওয়াইয়ের দিকে এগোচ্ছে হারিকেন ‘লালা’, জরুরি অবস্থা ঘোষণা ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত ৫১, আহত শতাধিক ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে ৫১ জনের মৃত্যু, হাজারো মানুষ বাস্তুচ্যুত ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪৭, ১৫০ ভবন ধসে পড়েছে চট্টগ্রামে গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু, ফেরদৌস স্টিলের কার্যক্রম স্থগিত ভার্জিনিয়ায় বিশ্ববিদ্যালয়ে গুলিতে পাঁচজন আহত ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত ৩৮ জন দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় সাতজন নিহত, হামলা বাড়ছে ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা ২০
জাতীয়

বান্দরবানে নিরাপত্তা বাহিনীর অভিযান, সন্ত্রাসীদের পালানোর খবর

বান্দরবানে নিরাপত্তা বাহিনীর অভিযান, সন্ত্রাসীদের পালানোর খবর।

বান্দরবানে নিরাপত্তা বাহিনীর অভিযান, সন্ত্রাসীদের পালানোর খবর

বান্দরবান রিজিয়নের দুর্গম রেতলাং এলাকায় ২৮ জুন নিরাপত্তা বাহিনীর একটি অভিযান পরিচালিত হয়। বাংলাদেশ সেনাবাহিনী এ অভিযান সম্পর্কে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেনাবাহিনীর অভিযানিক দল কুকি-চিন ন্যাশনাল আর্মি (কেএনএ) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-মূল) এর একটি যৌথ গোপন আস্তানায় বিশেষ অভিযান চালায়।

অভিযানের সময় সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। উভয় পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। বর্তমানে আশপাশের এলাকায় অভিযান অব্যাহত রয়েছে।

অভিযানিক নিরাপত্তার স্বার্থে এ মুহূর্তে অধিকতর তথ্য প্রকাশ করা সম্ভব হচ্ছে না। অভিযান সমাপ্তির পর বিস্তারিত জানানো হবে।

এ বিষয়ে বিভ্রান্তিকর ও অপপ্রচারমূলক তথ্য পরিহারের জন্য সকলকে অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞাপন