মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
ব্রেকিং
পশ্চিমবঙ্গের বীরভূমে হোটেলে আগুন, নিহত ৭ পশ্চিমবঙ্গের হোটেলে অগ্নিকাণ্ডে ৭ জনের মৃত্যু ডিআর কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাব, ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী জিম্বাবুয়েতে নৌকাডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ৭২ হাওয়াইয়ের দিকে এগোচ্ছে হারিকেন ‘লালা’, জরুরি অবস্থা ঘোষণা ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত ৫১, আহত শতাধিক ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে ৫১ জনের মৃত্যু, হাজারো মানুষ বাস্তুচ্যুত ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪৭, ১৫০ ভবন ধসে পড়েছে চট্টগ্রামে গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু, ফেরদৌস স্টিলের কার্যক্রম স্থগিত ভার্জিনিয়ায় বিশ্ববিদ্যালয়ে গুলিতে পাঁচজন আহত
জাতীয়

বান্দরবানে নিরাপত্তা বাহিনীর অভিযান, সন্ত্রাসীদের পালানোর খবর

বান্দরবানে নিরাপত্তা বাহিনীর অভিযান, সন্ত্রাসীরা পালিয়ে গেছে।

বান্দরবানে নিরাপত্তা বাহিনীর অভিযান, সন্ত্রাসীদের পালানোর খবর

বান্দরবান রিজিয়নের দুর্গম রেতলাং এলাকায় গত ২৮ জুন নিরাপত্তা বাহিনীর একটি আভিযানিক দল কুকি-চিন ন্যাশনাল আর্মি (কেএনএ) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-মূল) এর একটি যৌথ গোপন আস্তানায় বিশেষ অভিযান পরিচালনা করে।

বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে ২ জুলাই প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা আস্তানা থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।

এ সময় উভয় পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। অভিযান চলমান রয়েছে এবং আশপাশের এলাকায় নিরাপত্তা বাহিনী সক্রিয় রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আভিযানিক নিরাপত্তার স্বার্থে এ মুহূর্তে অধিকতর তথ্য প্রকাশ করা সম্ভব হচ্ছে না। অভিযানের সমাপ্তির পর বিস্তারিত জানানো হবে।

বিজ্ঞাপন