দেশের হাওর, নদী ও জলাশয় উন্মুক্ত থাকবে 'জাল যার, জলা তার' নীতির আওতায়। মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহ উদ্দিন টুকু শুক্রবার (৩ জুলাই) নেত্রকোণার মদন উপজেলার উচিতপুর হাওরে পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধনকালে এ ঘোষণা দেন।
প্রতিমন্ত্রী জানান, জেলে ও হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকরা এখন থেকে অবাধে মাছ ধরতে পারবেন। তিনি বলেন, হাওরের মৎস্যসম্পদ সংরক্ষণ ও উৎপাদন বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হচ্ছে। এ উদ্যোগের ফলে জেলে ও কৃষকরা উপকৃত হবেন।
অনুষ্ঠানে সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব এবং স্থানীয় সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর উপস্থিত ছিলেন।
পরে, প্রতিমন্ত্রীরা নেত্রকোণার খালিয়াজুরী, মদন ও মোহনগঞ্জ উপজেলার বিভিন্ন হাওর এলাকা পরিদর্শন করেন।