বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
ব্রেকিং
ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ৬৮, উদ্ধার অভিযান চলছে পশ্চিমবঙ্গের বীরভূমে হোটেলে আগুন, নিহত ৭ পশ্চিমবঙ্গের হোটেলে অগ্নিকাণ্ডে ৭ জনের মৃত্যু ডিআর কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাব, ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী জিম্বাবুয়েতে নৌকাডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ৭২ হাওয়াইয়ের দিকে এগোচ্ছে হারিকেন ‘লালা’, জরুরি অবস্থা ঘোষণা ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত ৫১, আহত শতাধিক ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে ৫১ জনের মৃত্যু, হাজারো মানুষ বাস্তুচ্যুত ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪৭, ১৫০ ভবন ধসে পড়েছে চট্টগ্রামে গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু, ফেরদৌস স্টিলের কার্যক্রম স্থগিত
জাতীয়

গুলশান-বনানীতে সুয়ারেজ ব্যবস্থা উন্নত করতে উদ্যোগ গ্রহণ

গুলশান ও বনানীর লেক ও খালের পরিবেশ উন্নত করতে সুয়ারেজ ব্যবস্থা উন্নত করা হবে।

গুলশান-বনানীতে সুয়ারেজ ব্যবস্থা উন্নত করতে উদ্যোগ গ্রহণ

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম বলেছেন, গুলশান ও বনানীর বেশিরভাগ ভবনের সুয়ারেজ লাইন লেকের সঙ্গে সংযুক্ত। লেক ও খালের পরিবেশ উন্নত করতে সুয়ারেজ ব্যবস্থা উন্নত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

তিনি শুক্রবার (৩ জুলাই) বিকেলে গুলশান-২-এ ভলান্টিয়ার সংগঠনের উদ্যোগে ‘খাল বাঁচাই’ কার্যক্রমে যোগ দিয়ে এই তথ্য জানান। প্রশাসক বলেন, লেকগুলোতে দেওয়া সুয়ারেজ লাইন দ্রুত বন্ধ করা হবে।

শফিকুল ইসলাম আরও জানান, বাসা-বাড়ির বর্জ্য পরিবহনের মাধ্যমে দাশেরকান্দীতে নিয়ে পরিশোধ করা হবে। তিনি বলেন, প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতি অনুযায়ী দুর্গন্ধমুক্ত ও আধুনিক শহর উপহার দিতে কাজ করে যাচ্ছে ডিএনসিসি।

এছাড়া, তিনি উল্লেখ করেন, ডেঙ্গু প্রতিরোধ শুধু ডিএনসিসির একার পক্ষে সম্ভব নয়। বাসিন্দাদের চারপাশ পরিষ্কার রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, বাসাবাড়িতে যেন লার্ভা না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।

বিজ্ঞাপন