সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জিম্বাবুয়েতে নৌকাডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ৭২ হাওয়াইয়ের দিকে এগোচ্ছে হারিকেন ‘লালা’, জরুরি অবস্থা ঘোষণা ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত ৫১, আহত শতাধিক ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে ৫১ জনের মৃত্যু, হাজারো মানুষ বাস্তুচ্যুত ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪৭, ১৫০ ভবন ধসে পড়েছে চট্টগ্রামে গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু, ফেরদৌস স্টিলের কার্যক্রম স্থগিত ভার্জিনিয়ায় বিশ্ববিদ্যালয়ে গুলিতে পাঁচজন আহত ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত ৩৮ জন দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় সাতজন নিহত, হামলা বাড়ছে ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা ২০
জাতীয়

মানুষের জীবনমান উন্নয়নই প্রকৃত উন্নয়ন: মির্জা ফখরুল

মির্জা ফখরুল বলেন, মানুষের জীবনমানের উন্নয়নই প্রকৃত উন্নয়ন।

মানুষের জীবনমান উন্নয়নই প্রকৃত উন্নয়ন: মির্জা ফখরুল

শুধু রাস্তাঘাট নির্মাণ নয়, মানুষের আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তন করাই প্রকৃত উন্নয়ন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (৩ জুলাই) সকালে ঠাকুরগাঁওয়ে একটি সোলার সেচ পাম্পের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্থানীয় সরকারমন্ত্রী জানান, সরকার রাস্তাঘাট, মসজিদ-মাদরাসাসহ বিভিন্ন অবকাঠামোর উন্নয়ন করছে। তবে প্রকৃত উন্নয়ন সেটাই হবে, যার মাধ্যমে সাধারণ মানুষ উপকৃত হয় এবং তাদের জীবনমানের উন্নতি ঘটে।

তরুণদের উদ্দেশে মির্জা ফখরুল ইসলাম বলেন, "শুধু আর্জেন্টিনা আর ব্রাজিল নিয়ে লড়াই করে লাভ নেই। এতে পেটে ভাত (সংসার চলা) পড়বে না। সেজন্য উদ্ভাবন, ব্যবসা করার দিকে মনোযোগ দিতে হবে।"

এ সময় তিনি ব্যাংকগুলোকে কৃষকদের সহজ শর্তে ঋণ দেওয়ার বিষয়েও আহ্বান জানান।

বিজ্ঞাপন