রবিবার, ২৮ জুন, ২০২৬
ব্রেকিং
জাতীয়

হাতিরঝিল-গুলশান-বনানী লেক রক্ষায় সমন্বিত উদ্যোগের ঘোষণা

হাতিরঝিল, গুলশান ও বনানী লেক রক্ষায় সমন্বিত উদ্যোগের ঘোষণা।

হাতিরঝিল-গুলশান-বনানী লেক রক্ষায় সমন্বিত উদ্যোগের ঘোষণা

হাতিরঝিল, গুলশান ও বনানী লেক রক্ষায় সমন্বিত উদ্যোগ নেওয়া হচ্ছে। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী আশ্বাস দিয়েছেন যে, আগামী দুই বছরের মধ্যে লেকগুলোর চেহারা বদলে যাবে।

এ উদ্যোগের আওতায় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়, রাজউক, সিটি করপোরেশন এবং ওয়াসা একসাথে কাজ করবে। ইতোমধ্যে মেগা প্রকল্পের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

সকালবেলা হাতিরঝিল পরিদর্শনকালে সংশ্লিষ্ট কর্মকর্তারা এ বিষয়ে মন্তব্য করেন। নগরবাসীর জন্য হাতিরঝিল একটি স্বস্তির জায়গা হলেও বর্তমানে এটি দূষণের কারণে ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। গুলশান-বনানী লেকও সংকটের মধ্যে রয়েছে।

ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, ‘ঢাকার লেক ও খাল রক্ষায় দীর্ঘমেয়াদি উদ্যোগ নেওয়া হয়েছে।’ তিনি জানান, বিভিন্ন মন্ত্রণালয় যৌথভাবে এই উদ্যোগ বাস্তবায়ন করবে।

গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মঞ্জুর জানান, ‘মেগা প্রকল্পের কাজ শিগগিরই শুরু হবে, তবে যত্রতত্র ময়লা ফেলা বন্ধ না হলে উদ্যোগ সফল হবে না।’

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ‘হাতিরঝিলে নিরাপত্তা ও আলোকসজ্জা বাড়ানো হবে। বর্জ্য অপসারণের পাশাপাশি পানির দুর্গন্ধ দূর করার কাজও চলমান রয়েছে।’ তিনি আরও বলেন, প্রকল্পের কাজ শেষ হলে শুধু লেক নয়, রাজধানীর পরিবেশও বদলে যাবে।

বিজ্ঞাপন