শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
ব্রেকিং
কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে ২৬৫ জনের প্রাণহানি কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে নিহত ২৬৫, নিখোঁজ ৫০০ মুম্বাইতে ভূমিধসে নিহত ৬, উদ্ধারকাজ চলছে সিলেটে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীর মরদেহ উদ্ধার, হত্যার সন্দেহ বরিশাল জেলা জজ আদালতে বোমা বিস্ফোরণ, পুলিশ তদন্তে বাব এল-মান্দেব প্রণালিতে হুতিদের হামলায় ৬ জন নিহত কলম্বিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা ২৫০ ছাড়ালো, উদ্ধার অভিযান অব্যাহত ডেমোক্র্যাটিক রিপাবলিক কঙ্গোতে ইবোলা আক্রান্তের সংখ্যা ৪,৩৮১, মৃত্যু ২,০০০ ছাড়িয়েছে কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে ১৩২ জনের মৃত্যু, ২৭০০ জন নিখোঁজ কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে ১৩২ জনের প্রাণহানি
জাতীয়

বাজারে ছাগলকে পানি খাইয়ে ওজন বাড়ানোর অভিযোগে ক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ছাগলকে পানি খাইয়ে ওজন বাড়ানোর অভিযোগে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

বাজারে ছাগলকে পানি খাইয়ে ওজন বাড়ানোর অভিযোগে ক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে একটি ছাগলকে পাইপের মাধ্যমে অতিরিক্ত পানি খাইয়ে ওজন বাড়ানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি প্রকাশিত হওয়ার পর পশুর প্রতি অমানবিক আচরণ ও ক্রেতাদের সঙ্গে প্রতারণার অভিযোগে স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে।

ঘটনাটি ঘটেছে গত বুধবার সকালে রূপসদী বাজারে। অভিযুক্ত ব্যবসায়ী চাঁন বাদশা, যিনি কড়ইকান্দি গ্রামের মো. সাবুদ্দিনের ছেলে এবং আইয়ুবপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবদলের নেতা, ছাগলটি বিক্রির উদ্দেশ্যে বাজারে নিয়ে আসেন। সেখানে তিনি পাইপের মাধ্যমে ছাগলটিকে অতিরিক্ত পানি খাওয়ান।

ভিডিওতে দেখা যায়, একটি প্লাস্টিকের বোতল দিয়ে তৈরি ফানেলে মগ দিয়ে পানি ঢালা হচ্ছে এবং সেই পানি ছাগলটির মুখে ঢোকানোর জন্য পাইপ ব্যবহার করা হচ্ছে। এ সময় ছাগলটিকে দুই পা দিয়ে চেপে ধরে রাখা হয়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর চাঁন বাদশা আত্মগোপনে চলে যান।

বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারিকুল ইসলাম বলেন, 'অভিযুক্তকে শনাক্ত করা হয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।'

স্থানীয় সূত্র জানায়, কড়ইকান্দি গ্রামের চাঁন বাদশাসহ আরও কয়েকজন ব্যবসায়ী নিয়মিত এই ধরনের কাজ করেন। অভিযোগ রয়েছে, হাটে নেওয়ার আগে তারা ছাগল ও খাসিকে অতিরিক্ত পানি খাইয়ে সাময়িকভাবে ওজন বাড়িয়ে বেশি দামে বিক্রি করেন।

স্থানীয়রা জানান, এই ব্যবসায়ীরা রাজশাহীসহ বিভিন্ন এলাকা থেকে ছাগল-খাসি কিনে এনে অতিরিক্ত পানি খাইয়ে দেশের বিভিন্ন পশুর হাটে বিক্রি করেন। তবে স্থানীয়দের অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি।

বিজ্ঞাপন