মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ সৌদি আরবে বিমানবন্দরে হামলা, ঢাকা থেকে ৯ ফ্লাইট বাতিল
জাতীয়

ধানমন্ডি-গুলশান লেক সংস্কারে প্রধানমন্ত্রীর নির্দেশনা

প্রধানমন্ত্রী ধানমন্ডি ও গুলশান লেকের সংস্কার কাজ দ্রুত সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন।

ধানমন্ডি-গুলশান লেক সংস্কারে প্রধানমন্ত্রীর নির্দেশনা

রাজধানীর ধানমন্ডি ও গুলশান লেকের সংস্কার এবং সৌন্দর্যবর্ধন প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

১২ জুলাই সকাল সাড়ে ১১টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন। বৈঠকে জানানো হয়, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে ধানমন্ডি লেকের সংস্কার ও পুনর্নির্মাণের পাশাপাশি নজরুল সরোবর উন্নয়ন এবং আধুনিক পয়োনিষ্কাশন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (এসটিপি) স্থাপন করা হবে।

এসময় গুলশান ও বারিধারা লেকে অবৈধ বর্জ্য নির্গমন লাইন আগামী ছয় মাসের মধ্যে বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়াও রাজউকের নেতৃত্বে গুলশান লেক পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং পরিবেশ উন্নয়নের বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়।

প্রধানমন্ত্রী রাজধানীর লেকগুলো পুনরুদ্ধার, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং বাসাবাড়ি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন নিয়ে বিভিন্ন পরিকল্পনা পর্যালোচনা করেন। বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আবদুস সালামসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন