মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জিম্বাবুয়েতে নৌকাডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ৭২ হাওয়াইয়ের দিকে এগোচ্ছে হারিকেন ‘লালা’, জরুরি অবস্থা ঘোষণা ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত ৫১, আহত শতাধিক ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে ৫১ জনের মৃত্যু, হাজারো মানুষ বাস্তুচ্যুত ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪৭, ১৫০ ভবন ধসে পড়েছে চট্টগ্রামে গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু, ফেরদৌস স্টিলের কার্যক্রম স্থগিত ভার্জিনিয়ায় বিশ্ববিদ্যালয়ে গুলিতে পাঁচজন আহত ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত ৩৮ জন দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় সাতজন নিহত, হামলা বাড়ছে ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা ২০
জাতীয়

ফ্যামেলি কার্ড কর্মসূচি শুরু হচ্ছে দেশের তিনশ নির্বাচনী এলাকায়

চলতি মাস থেকে তিনশ নির্বাচনী এলাকায় ফ্যামেলি কার্ড কর্মসূচি শুরু হচ্ছে।

ফ্যামেলি কার্ড কর্মসূচি শুরু হচ্ছে দেশের তিনশ নির্বাচনী এলাকায়

চলতি মাস থেকে দেশের তিনশটি নির্বাচনী এলাকায় ফ্যামেলি কার্ড কর্মসূচি শুরু হচ্ছে। এ উদ্যোগটি প্রশাসনের সহায়তায় বাস্তবায়িত হবে।

সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী প্রফেসর ডা. এজেডএ জাহিদ হোসেন এমপি শুক্রবার চট্টগ্রামের অক্সিজেন রৌফাবাদে সরকারি শিশু পরিবার এবং ছোটমনি নিবাস পরিদর্শন শেষে এই তথ্য জানান। তিনি বলেন, "এই কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে সব ধরনের সমালোচনার ঊর্ধ্বে থেকে কাজ করা হবে।"

মন্ত্রী আরও জানান, ফ্যামেলি কার্ড বিতরণের ক্ষেত্রে কিছু ভুলত্রুটি হয়েছে, তবে সরকার আগামীতে সঠিকভাবে এই কার্যক্রম পরিচালনার চেষ্টা করছে যাতে সমাজের সুবিধাবঞ্চিত মায়েরা সুবিধা পেতে পারেন।

শিশুমনি নিবাসে অবস্থানরত শিশুদের সঠিক পরিচর্যার ওপর গুরুত্বারোপ করে তিনি প্রতিষ্ঠান প্রধান ও আশপাশের লোকজনের সহায়তা কামনা করেন।

মন্ত্রী পরিদর্শনের সময় বিভিন্ন বয়সী শিশুদের সঙ্গে কথা বলেন এবং তাদের বিষয়ে খোঁজখবর নেন।

বিজ্ঞাপন