মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

বন্ড সুবিধায় শুল্কমুক্ত ১৩ লাখ কেজি প্লাস্টিকের হদিস নেই

বন্ড সুবিধায় শুল্কমুক্ত আমদানি করা ১৩ লাখ কেজি প্লাস্টিকের হদিস নেই বলে জানিয়েছে এনবিআর।

বন্ড সুবিধায় শুল্কমুক্ত ১৩ লাখ কেজি প্লাস্টিকের হদিস নেই

বন্ড সুবিধায় শুল্কমুক্ত আমদানি করা ১৩ লাখ ৩৫ হাজার কেজির বেশি বিভিন্ন প্লাস্টিক কাঁচামালের হদিস পাওয়া যায়নি কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি) কর্তৃক।

সোমবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক বিজ্ঞপ্তিতে জানায়, জ্যাস অ্যাকসেসরিজ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এই অসংগতি ধরা পড়ে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, জ্যাস অ্যাকসেসরিজ বিডি লিমিটেড বন্ডেড সুবিধার আওতায় এলডিপিই, এইচডিপিই, পিপি, জিপিপিএস, ডুপ্লেক্স বোর্ড ও রাবার থ্রেড ইয়ার্নসহ বিভিন্ন ধরনের কাঁচামাল শুল্কমুক্ত আমদানি করেছে।

তবে, ১৩ দশমিক ৩৫ লাখ কেজি কাঁচামালের হদিস সিআইআইডি পায়নি। এই পরিমাণ কাঁচামালের বাজারমূল্য ২৪ কোটি ৯৬ লাখ টাকা।

এনবিআর জানিয়েছে, এসব অস্তিত্বহীন কাঁচামালের বিপরীতে ৯ কোটি ১০ লাখ ৪৭ হাজার টাকা কর ফাঁকির আশঙ্কা রয়েছে।

বিজ্ঞাপন