ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)।
সিজেপি নেতারা জানান, প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগ না করলে ১০ অক্টোবর যন্তর মন্তরে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। শিবাজি পার্কের সমাবেশে সিজেপি নেতা অভিজিৎ দীপ বলেন, "সিইসি সরে না দাঁড়ালে পুরো দেশের তরুণ প্রজন্ম ‘চলো দিল্লি’ ডাকে সাড়া দিয়ে যন্তর মন্তর টু পয়েন্ট জিরো আন্দোলন গড়ে তুলবে।"
সমাবেশে ভোটার তালিকা নিয়ে বেশ কিছু অভিযোগ তোলা হয়। একইসাথে সুষ্ঠু ও অবাধ নির্বাচনের দাবিতে দেশের সব নাগরিককে এই আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়। সিজেপি নেতা অভিজিৎ দীপ এক্সে পোস্ট করে এই আহ্বান জানান।
এদিকে, আরেক সিজেপি নেতা অজিঙ্কা শিণ্ডে জ্ঞানেশ কুমারের পদত্যাগের পাশাপাশি তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এখন পর্যন্ত এ বিক্ষোভ থেকে অন্তত ৭০০ জনকে আটক করা হয়েছে।