ফ্রান্সের বিভিন্ন শহরে হাইস্কুল শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল পরিস্থিতি বিরাজ করছে। গত বৃহস্পতিবার (১ অক্টোবর) এই আন্দোলনের প্রেক্ষিতে জরুরি ভিত্তিতে আন্তমন্ত্রণালয় বৈঠক ডেকেছেন ফরাসি প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু।
শিক্ষাব্যবস্থার সংকট, দীর্ঘ ক্লাসসূচি এবং সম্পদের অব্যবস্থাপনার প্রতিবাদে শুরু হওয়া এই আন্দোলন বর্তমানে সহিংসতায় রূপ নিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান জানাচ্ছে, রাজধানী প্যারিসসহ বিভিন্ন শহরে শিক্ষাপ্রতিষ্ঠান অবরোধ করে হাজার হাজার শিক্ষার্থী বিক্ষোভ করছে।
এখন পর্যন্ত ১৬০টির বেশি হাইস্কুল বন্ধ হয়ে গেছে এবং প্রায় ৩০ বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথ অবরুদ্ধ রয়েছে। আন্দোলনের ফলে ১৫ থেকে ১৮ বছর বয়সী প্রায় ৩ হাজার শিক্ষার্থীকে আটক করা হয়েছে, যার মধ্যে বৃহস্পতিবারই আটক করা হয়েছে ১ হাজার ৯৪৯ জন।
এই ঘটনায় আহত হয়েছেন ৩শ'র বেশি পুলিশ সদস্য, পাশাপাশি ফায়ার ফাইটার, শিক্ষক ও শিক্ষার্থীসহ আরও কয়েক ডজন মানুষও আহত হয়েছেন।