শুক্রবার, ০২ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

নেতানিয়াহুকে সমর্থন দিতে অস্বীকৃতি ট্রাম্পের

ট্রাম্প নেতানিয়াহুকে সমর্থন দিতে অস্বীকৃতি জানিয়েছেন, দাবি করেছেন তার জনপ্রিয়তা ৯৯ শতাংশে পৌঁছেছে।

নেতানিয়াহুকে সমর্থন দিতে অস্বীকৃতি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলে আসন্ন নির্বাচনের আগে বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সমর্থন দিতে অস্বীকৃতি জানিয়েছেন।

বৃহস্পতিবার (১ অক্টোবর) টাইম ম্যাগাজিনের এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, "আমি আর রাজনীতির সঙ্গে জড়িত নই, তবে আমরা জনপ্রিয়। আমার মূল উদ্দেশ্য হলো—আমি ইসরায়েলকে রক্ষা করতে তাদের সাহায্য করতে চাই।"

২৭শে অক্টোবরের নির্বাচনে নেতানিয়াহুকে আরও একটি মেয়াদ দেওয়া উচিত কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

ট্রাম্প দাবি করেন, তার অতীতের নীতিমালার কারণে ইসরায়েলি জনগণের মধ্যে তার জনপ্রিয়তা প্রায় ৯৯ শতাংশে পৌঁছেছে।

বিরোধী প্রার্থী গাদি আইজেনকোটের সঙ্গে ওয়াশিংটন আরও কার্যকরভাবে কাজ করতে পারবে কিনা, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, "আমি তার সম্পর্কে কোনো খারাপ কথা শোনেনি," তবে নেতানিয়াহুকে বরখাস্ত করার বিরুদ্ধে সতর্ক করেন।

বিজ্ঞাপন