বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

সুনামগঞ্জ-সিলেট রেলপথের ২০% কাজও শেষ হয়নি

সুনামগঞ্জ-সিলেট রেলপথের ২০% কাজও শেষ হয়নি, অভিযোগ স্থানীয়দের।

সুনামগঞ্জ-সিলেট রেলপথের ২০% কাজও শেষ হয়নি

সুনামগঞ্জে-সিলেটের রেলপথের সংস্কার প্রকল্পের মেয়াদ শেষ হলেও ২০ শতাংশ কাজও সম্পন্ন হয়নি। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠানের গরিমসি ও রেল বিভাগের উদাসীনতার কারণে প্রকল্পটি থমকে আছে।

ঠিকাদারি প্রতিষ্ঠান মীর আখতার হোসেন লিমিটেড জানায়, সরঞ্জাম আমদানিতে সমস্যা ও অতিরিক্ত বৃষ্টির কারণে কাজের গতি কমেছে। প্রকল্পের মেয়াদ আরও এক বছর বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

১৯৫৪ সালে নির্মিত সিলেট থেকে সুনামগঞ্জের ছাতক বাজার পর্যন্ত ৩৪ কিলোমিটার রেলপথটি ২০২২ সালের বন্যায় ক্ষতিগ্রস্ত হয়। এরপর থেকে এ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

২০২৫ সালে রেলওয়ে সিলেট-ছাতক রেলপথ পুনর্বাসনের উদ্যোগ নেয়। আগস্ট মাসে কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখনও ২০ শতাংশ কাজও হয়নি।

এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ২১৭ কোটি ৩৪ লাখ টাকা, যা সরকার ও এডিবির অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে।

বিজ্ঞাপন