বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

৬৮ জন এসিল্যান্ড প্রত্যাহার, নতুন পদায়নের নির্দেশনা জারি

সরকার ৬৮ জন এসিল্যান্ডকে প্রত্যাহার করে নতুন পদায়নের নির্দেশনা জারি করেছে।

৬৮ জন এসিল্যান্ড প্রত্যাহার, নতুন পদায়নের নির্দেশনা জারি

সরকার দেশের বিভিন্ন উপজেলায় কর্মরত ৬৮ জন সহকারী কমিশনার (এসিল্যান্ড) কে প্রত্যাহার করে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে ন্যস্ত করেছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখা থেকে সোমবার এই আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের এসব কর্মকর্তাদের সহকারী কমিশনার (ভূমি) পদ থেকে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য সংশ্লিষ্ট বিভাগের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। এই আদেশ জনস্বার্থে অবিলম্বে কার্যকর হবে।

বরিশাল, সিলেট, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, ঢাকা ও রংপুর বিভাগের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এই কর্মকর্তাদের পদায়ন করা হয়েছে। প্রত্যাহারের পর তারা সিনিয়র সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে কর্মকর্তাদের নাম, পরিচিতি নম্বর, বর্তমান কর্মস্থল এবং নতুন বিভাগ উল্লেখ করা হয়েছে। এই প্রজ্ঞাপন রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা হয়েছে এবং এতে স্বাক্ষর করেন সিনিয়র সহকারী সচিব মো. বরমান হোসেন।

প্রজ্ঞাপনের অনুলিপি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রী কার্যালয়, ভূমি মন্ত্রণালয়, এবং অন্যান্য সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। বাংলাদেশ ফরম ও প্রকাশনা অফিসকে প্রজ্ঞাপনটি গেজেটের পরবর্তী সংখ্যায় প্রকাশের জন্য অনুরোধ করা হয়েছে।

এছাড়া, সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশন ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং গভর্নমেন্ট এমপ্লয়িজ ম্যানেজমেন্ট সিস্টেমে (এঊগঝ) হালনাগাদের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। প্রশাসনের মাঠপর্যায়ে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালনকারী কর্মকর্তারা ভূমি ব্যবস্থাপনা, ভূমি রাজস্ব, নামজারি, ভূমি-সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি এবং সরকারের অন্যান্য প্রশাসনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

বিজ্ঞাপন